
বাংলাদেশে চায়ের রেকর্ড উৎপাদনের পর এবার গুণগত মান বাড়াতে নজর দিচ্ছে চা বোর্ড। এ লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল রোববার পাঁচ দিনের টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
এ কর্মশালায় প্রথম দিন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চা বিজ্ঞানী ড. মো. ইসমাইল হোসেন।
কর্মশালায় প্রথম ধাপে পঞ্চগড়, লালমনিরহাটসহ সারা দেশের বিভিন্ন চা-বাগান ও চা নিলামকারী বিভিন্ন ব্রোকার্স হাউসের ৩২ জন প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে এখন চায়ের উৎপাদন ক্রমবর্ধমান পর্যায়ে রয়েছে। দেশের চাহিদার তুলনায় চায়ের রেকর্ড সংখ্যক উৎপাদন হচ্ছে। রপ্তানির ক্ষেত্রে কোয়ালিটি চা উৎপাদনের কোনো বিকল্প নেই। কোয়ালিটি ধরে রেখে ২০২৫ সালে ১৪০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি।’
বিটিআরআইয়ের পরিচালক ড. মোহাম্মদ আলী বলেন, টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল কোর্সটি এই ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ কোর্স।
পিডিইউর ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক বলেন, দেশে বর্তমানে ১৬৭টি চা-বাগান রয়েছে। যার মোট আয়তন ২ লাখ ৭৯ হাজার ৪৩৯ দশমিক ৬৩ একর, এর মধ্যে চা চাষাবাদ জমি রয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫১৫ দশমিক ৭৯ একর। এ ছাড়া ক্ষুদ্রায়ন চা চাষাবাদ জমির পরিমাণ প্রায় ৮ হাজার ৫৭ একর।
বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) মিলনায়তনে চা উৎপাদন এবং ব্যবসার সঙ্গে জড়িতদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন পিডিইউ পরিচালক ড. এ কে এম রফিকুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী, বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ রুহুল আমীন প্রমুখ। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল থেকে আসা চা-শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫