মাদারীপুরের শিবচর, ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার কোল ঘেঁষে বয়ে চলা আড়িয়াল খাঁ নদীর পারে নির্মাণ হবে শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ। এই স্পোর্টস সিটি নির্মাণের জন্য আড়িয়াল খাঁ নদীর পারের প্রায় ৩ হাজার ৩০০ একর জায়গা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে যাচাই-বাছাই শেষ হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এ কথা জানান।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আড়িয়াল খাঁ নদীসংলগ্ন এলাকায় শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে সমীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পেলে, কোথায় কোন কোন স্থাপনা নির্মাণ করা হবে, তা নির্ধারণ করা হবে। এ প্রকল্পটি শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, এশিয়ার মধ্যে একটি আইকনিক স্থাপনা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এখানে অলিম্পিক ইভেন্ট, সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসসহ বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য যা যা প্রয়োজন সবই থাকবে। এখানে মাঠ, জিমনেসিয়াম, গলফ, আবাসন ব্যবস্থাসহ সবকিছু থাকবে। ক্রিকেট ও ফুটবলের শুধু মাঠই নয়, প্র্যাকটিস মাঠও আলাদা থাকবে। সব ধরনের খেলার ইনডোর প্র্যাকটিস মাঠ থাকবে এখানে। এখানে বিশ্বমানের শেখ হাসিনা স্পোর্টস সিটি গড়ে তোলা হবে।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহউদ্দিন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ চন্দ্র, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন প্রতিমন্ত্রী ও চিফ হুইপ শিবচর পৌরসভার জিমনেসিয়াম কাম ইনডোর স্টেডিয়ামের স্থান ও যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। বিকেলে তাঁরা হাতির বাগান মাঠে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫