
সিরাজগঞ্জের কাজীপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে ১২ ইউপিতে। এর মধ্যে সাত ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন সাতজন নৌকার মাঝি। ওই সাত ইউপিতে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তাঁরাই জয়ের পথে। প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার।
উপজেলার সাত ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীতরা হলেন, গান্ধাইলে গোলাম হোসেন, শুভগাছায় গিয়াস উদ্দিন, কাজীপুরে কামরুজ্জামান, চরগিরিশে এসএম জিয়াউল হক, তেকানীতে হারুনার রশিদ, নিশ্চিন্তপুরে খাইরুল ইসলাম ও খাসরাজবাড়িতে জহুরুল ইসলাম। অন্য পাঁচ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী আছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবারে উপজেলার ১২টি ইউপিতে মোট ৫৩০টি মনোনয়ন পত্র জমা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৭টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২টি এবং সাধারণ সদস্য পদে ৩৮১টি।
আরও জানা গেছে, সোনামুখী ইউপিতে চেয়ারম্যান পদে ২ আর চালিতাডাঙ্গায় চেয়ারম্যান পদে ২ জন জমা দিয়েছেন মনোনয়নপত্র। গান্ধাইলে চেয়ারম্যান পদে ১ আর শুভগাছায় চেয়ারম্যান পদে ১ জন জমা দিয়েছেন।
কাজীপুরে চেয়ারম্যান পদে ১ জন, চরগিরিশেতে চেয়ারম্যান পদে ১, নাটুয়ারপাড়ায় ২ আর তেকানীতে ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একইভাবে নিশ্চিন্তপুরে চেয়ারম্যান পদে ১, মনসুরনগরে চেয়ারম্যান পদে ৩ জন জমা দিয়েছেন মনোনয়নপত্র। আর মাইজবাড়িতে চেয়ারম্যান পদে ২, খাসরাজবাড়িতে চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাজীপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক আজকের পত্রিকাকে বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতার বৈধতা ঘোষণা করা হবে। ১২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে আপিল দায়ের- নিষ্পত্তি হবে। ১৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫