পাঁচ দিন আগে যশোরের মনিরামপুরে একটি অসুস্থ শকুন উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। অসুস্থ শকুনটি প্রাণিসম্পদ দপ্তরের লোকজনের সেবায় সুস্থ হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালপুর এলাকায় দুই কিশোর মাঠে খেলতে গিয়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকা শকুনটি দেখত পায়।
সেখান থেকে তারা পাখিটি নিয়ে যায় মনিরামপুর বাজারের শরিফ ড্রাগ হাউসে। উদ্ধারের সময় ওই দুই কিশোর পাখিটির পরিচয় জানত না। পরে বাজারে ওষুধের দোকানে তারা জানতে পারে এটি শকুন।
শরিফ ড্রাগ হাউসের মালিক শরিফ শেখ বলেন, ‘ভাইপোরা মাঠে খেলতে গিয়ে শকুনটাকে পড়ে থাকতে দেখে ধরে আনে। ওরাও চিনতে পারেনি এটা শকুন। পরে আমার দোকানে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে শকুনিকে প্রাণিসম্পদ অফিসে নিয়ে যাই। যখন পাখিটা ধরা পড়ে তখন খুব দুর্বল ছিল। চিকিৎসা পেয়ে এখন পাখিটি ভালো আছে।’
মনিরামপুর প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, খাদ্যের অভাবে অসুস্থ ছিল শকুনটি। যখন তাঁরা শকুনটি পান তখন সেটি একবার ডানা মেললে আর গুটিয়ে নিতে পারত না। পরে শকুনটিকে ভিটামিন দেওয়া হয়েছে।
শকুনটিকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে বলেও জানান আব্দুল মজিদ।
উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুজ্জামান সেলিম বলেন, ‘চিকিৎসা ও খাবার দেওয়ার পর শকুনটি সুস্থ হয়ে উঠেছে। আমরা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেই। কিন্তু আমাদের অফিসের বাইরে যায় না, অফিসের প্রাচীরের ওপর বসে থাকে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শকুনটি মুক্ত ছিল। আশপাশের ছেলেদের শকুনের গায়ে ঢিল ছুড়তে দেখে আমরা এখন খাঁচায় রেখে খাবার দিচ্ছি।’
মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী বলেন, ‘শকুনটি এখন সুস্থ আছে। আরও দুদিন হেফাজতে রেখে সুস্থ করে তারপর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শকুনটি মুক্ত করে দেব।’

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের
৪ ঘণ্টা আগে
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১৭ ঘণ্টা আগে
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।
২ দিন আগে
আগামীকাল সোমবারের (৩১ আগস্ট) পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে