Ajker Patrika

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৮: ২৫
ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এদিকে তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শুক্রবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে শনিবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত