ঢাকায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ সোমবার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বছর ঢাকায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।
এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
এদিকে আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। জেলায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এ বছর এখন পর্যন্ত এটিই দেশে সর্বোচ্চ তাপমাত্রা।
আর ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বছর ঢাকায় এটিই সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত ২০ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
উল্লেখ্য, ঢাকায় ২০১৪ সালের ২২ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের সর্বোচ্চ রেকর্ডটি ছিল ২০০৯ সালের ২৭ এপ্রিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি। ২০২১ সালের ২৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯৬০ সালের এপ্রিলে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
১৯৪৯ সাল থেকে বাংলাদেশে তাপমাত্রার উপাত্ত রেকর্ড করা শুরু হয়। সে হিসাবে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯৭২ সালের ১৮ মে মাসে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

নদী ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘পল্লীমা গ্রীণ স্বর্ণপদক-২০২৫’ পেলেন নদী গবেষক, সংগঠক ও লেখক শেখ রোকন। তিনি নদী সুরক্ষা বিষয়ক নাগরিক সংগঠন রিভারাইন পিপলের প্রতিষ্ঠাতা ও মহাসচিব।
৫ ঘণ্টা আগে
এখন দিনের ব্যাপ্তি বেড়েছে। সূর্যের উজ্জ্বল কিরণ পড়ছে দীর্ঘ সময়। ফলে রাতের তাপমাত্রাও ২৩ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। এ ছাড়া বঙ্গোপসাগর থেকে আসা বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে।
১২ ঘণ্টা আগে
তবে আজ শনিবার দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী বয়ে যাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালের এই পূর্বাভাসে বলা হয়েছে, আজ ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২ দিন আগে
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও কমছে না গরমের অস্বস্তি। রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে এমন গরম অনুভূত হতে পারে। তবে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
২ দিন আগে