বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি বাড়ার আগেই পৃথিবীর খাদ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মরুকরণ বিষয়ক সম্মেলনের সভাপতি। জলবায়ু পরিবর্তনকে ‘মহামারি’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, বৈশ্বিক জলবায়ু সংকটের সঙ্গে সঙ্গে পানির সংকট এবং সেকেলে কৃষি ব্যবস্থার কারণে বৈশ্বিক কৃষি ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি বছর জাতিসংঘের কপ-১৫ এর মরুকরণ বিষয়ক সম্মেলনের সভাপতি ও আইভরি কোস্টের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যালাইন-রিচার্ড দোনওয়াহি বলেছেন—খরার প্রভাব অন্য যেকোনো সময়ের চেয়ে প্রত্যাশিত হারের চেয়েও বেশি দ্রুত পড়ছে।
অ্যালাইন-রিচার্ড দোনওয়াহি বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন মহামারিতে রূপ নিয়েছে এবং আমাদের অতি দ্রুত এর মোকাবিলা করতে হবে। যেভাবে জলবায়ুর অবনতি হচ্ছে—তাতে আমার মনে হচ্ছে আগামী দিনে আমাদের ধারণার চেয়েও দ্রুত পরিবর্তিত হতে পারে।’ তিনি আরও বলেন, ‘সবাই (তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ) নির্দিষ্ট করে দিচ্ছেন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা। কিন্তু প্রকৃতপক্ষে সেই লক্ষ্যে পৌঁছার আগেই খারাপ কিছু ঘটতে পারে; বিশেষ করে মাটির মান কমে যাওয়া, পানির সংকট বৃদ্ধি এবং মরুকরণের ক্ষেত্রে।’
দোনওয়াহি বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধি, তাপ প্রবাহ এবং ঘন ঘন খরা ও বন্যার ফলে সৃষ্ট সমস্যার কারণে এরই মধ্যে অনেক অঞ্চলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।’ তিনি বলেন, খাদ্য নিরাপত্তা, অভিবাসন, মূল্যস্ফীতিসহ বিভিন্ন বিষয়ে খরার প্রভাব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। দেখবেন, তাপমাত্রা বৃদ্ধি ছাড়াও পরিস্থিতি বিগড়ে দিতে আমাদের সামনে অন্যান্য নেতিবাচক কারণও রয়েছে।’
মরুকরণ বিষয়ক সম্মেলনের সভাপতি বলেন, ‘সেকেলে কৃষি উৎপাদন ব্যবস্থা আমাদের খুব বেশি কাজে আসছে না। মাটির মান কমে যাওয়ার কারণে কৃষিতে নেতিবাচক কাজ বেশি হচ্ছে যা দীর্ঘ মেয়াদে মাটির মানকে আরও কমিয়ে ফেলছে। ফলে মাটির মান প্রভাবিত হওয়ার কারণে আমাদের ফলনও প্রভাবিত হচ্ছে।’

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৫ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৭ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে