
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কয়েক দিনের মধ্যে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভেটেরিনারি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। পার্কের প্রকল্প পরিচালককে প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে ঢাকার বন অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ফরিদপুরের সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলামকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কক্সবাজারের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ভেটেরিনারি অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকেও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত নয়টি জেব্রা মারা যায়। এরপর ২৯ জানুয়ারি আরও দুটি জেব্রার মৃত্যু হয়। জেব্রার মৃত্যুর কারণ উদ্ঘাটনে গত ২৬ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৫ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৭ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে