বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব সরে গেছে বাংলাদেশের ওপর থেকে। ফলে বৃষ্টির প্রবণতাও কমে গেছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও নামিয়ে ফেলেছে বাংলাদেশের আবহাওয়া অফিস।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটি বর্তমানে ভারতের উত্তর ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এর আগে এটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও বাংলাদেশের কাছাকাছি এলাকায় অবস্থান করছিল।
আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম আজকের পত্রিকাকে জানান, লঘুচাপটি সরে গেছে বাংলাদেশের উপকূল এলাকা থেকে। ফলে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার আশঙ্কা কমে গেছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার দিন ও রাতে এই তাপমাত্রা আরও বাড়বে।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে ৯০ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টি হয় ১৬ মিলিমিটার।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
৩০ মিনিট আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৫ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৭ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে