চলতি সপ্তাহে স্ক্যান্ডিনেভিয়ান দেশ আইসল্যান্ডে চালু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কার্বন শোষণকারী কারখানা। কারখানায় ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে বায়ুমণ্ডল থেকে ক্ষতিকর কার্বন–ডাইঅক্সাইড শোষণ করা হবে।
জলবায়ু বিশেষজ্ঞদের মতে, কারখানাটি বায়ুমণ্ডল থেকে বছরে চার হাজার টন কার্বন–ডাইঅক্সাইড বের করতে সক্ষম। এই গ্যাস পরবর্তীতে শিলায় রূপান্তরিত করে মাটির নিচে সংরক্ষণ করা হবে।
যদিও মোট নির্গত কার্বন–ডাইঅক্সাইডের তুলনায় চার হাজার টন খুবই কম। তবে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন স্থিতিশীল রাখতে এই কারখানা চালু একটি মাইলফলক।
কার্বন নিয়ন্ত্রণকারী প্রযুক্তির আবিষ্কারকরা বলছেন, এই প্রযুক্তিটি জলবায়ু পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু সংকটের এই সময়ে প্রযুক্তিটি কার্বন–ডাইঅক্সাইড নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে ব্যবহার করা যেতে পারে।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৭ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৯ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে