
মৌসুমি বায়ুর বিদায় বেলায় ফুঁসে উঠেছে বঙ্গোপসাগর। সৃষ্টি হয়েছে লঘুচাপ। সাগর বিক্ষুব্ধ থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেত পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোতে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এই লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে। তবে এর প্রভাবে আপাতত বৃষ্টি সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লঘুচাপটি শক্তিশালী হয়ে আগামী কয়েক দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ভারতীয় উপকূলের দিকে যেতে পারে। তখন হয়তো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ঝরবে।
এদিকে আজ মঙ্গলবারও সারা দেশে বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গত কয়েক দিনের চেয়ে বৃষ্টির মাত্রা কম থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, গত কয়েক দিনের মতো আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিরাপদ খাদ্য উৎপাদনে পলিসি গাইড তৈরি করতে কৃষি সচিবকে আহ্বায়ক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের দিন মঙ্গলবার এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আগামী তিন মাসের...
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের মধ্যে দেশের কয়েকটি নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দুটি নদীর তিনটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে উত্তর-পূর্ব, উত্তরাঞ্চল...
৮ ঘণ্টা আগে
উত্তর-পূর্বাঞ্চলে নদীগুলোর বিষাদময় চোখরাঙানির মধ্যেই যোগ হয়েছে আকাশে ছেয়ে থাকা শ্রাবণের মেঘ। একদিকে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরীর মতো প্রধান নদীগুলোর বিপৎসীমার ওপরে আনাগোনা, অন্যদিকে সারা দেশেই মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ।
১৫ ঘণ্টা আগে
রিয়েল-টাইম একিউআই স্টেশন র্যাঙ্কিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সহনীয় থেকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে উত্তর বাড্ডা এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ১১২, যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১৭ ঘণ্টা আগে