
নদীদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ রোববার এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং রাজধানীর বন অধিদপ্তরে পরিবেশ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা এ সহযোগিতা চান। তিনি দেশের আটটি বিভাগের আটটি প্রধান নদীর পুনরুদ্ধার পরিকল্পনার কথা তুলে ধরে ঢাকার আশপাশের নদীগুলোর পরিষ্কার কার্যক্রমে এডিবির অগ্রাধিকারমূলক সহযোগিতা চান।
সহজ শর্তে ঋণ সহায়তা নিশ্চিত করার পাশাপাশি তিনি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন, লবণাক্ততার প্রবেশ, জলাবদ্ধতা ও মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় এডিবির সহযোগিতা চান।
আগামী পাঁচ বছরে বাংলাদেশকে প্রতিবছর ১ বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, এডিবি বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে অনুদানসহ আর্থিক সহায়তা বাড়াবে। তিনি নদী পরিষ্কার প্রকল্পে আগ্রহ প্রকাশ করেন এবং নদী পুনরুদ্ধার উদ্যোগগুলোকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জনপরামর্শ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
এ বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, প্রধান বন সংরক্ষক এবং পরিবেশ মন্ত্রণালয় ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
৪ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বেলা ১টা পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
১ দিন আগে
শাকবাড়িয়া নদীতে তখন ভাটার টান। কাদাভেজা নদীর তীরে পানির রেখা পিছু হটতেই জেগে উঠেছে পিছল কাদার চর। একদিকে খুলনার কয়রা উপজেলার লোকালয়, আর অন্যদিকে নদী পার হলেই বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন।
২ দিন আগে
আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
২ দিন আগে