
আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। এটি ভারতীয় উপকূলের কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তান বা ওমানে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।
ঘূর্ণিঝড়টি শুক্রবার সকালে গোয়া থেকে ৮৪০ কিলোমিটার; মুম্বাই থেকে ৮৭০ কিলোমিটার; পোরবন্দর থেকে ৮৯০ কিলোমিটার এবং পাকিস্তানের করাচি থেকে ১১৭০ কিলোমিটার দূরে রয়েছে এই ঝড়।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘বিপর্যয়’ আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে। এটি পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপর অবস্থান করছে।
পরবর্তী ৩৬ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে আগামী দুই দিন উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে ঝড়। ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে, তা এখনো নির্দিষ্ট না হলেও ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
বার্তা সংস্থা পিটিআই বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ গুজরাট, সৌরাষ্ট্রে বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড়ের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। সমুদ্রে যেতে পোরবন্দরের জেলেদের নিষেধ করার পাশাপাশি গভীর সমুদ্র থেকে তাঁদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
বিপর্যয় আরব সাগরে ঘণীভূত হওয়া প্রথম ঝড়। উত্তর ভারত মহাসাগরের ২০২৩ সালের ঘূর্ণিঝড় মৌসুমে দ্বিতীয় ঝড় এটি। এর আগে মে মাসে বঙ্গোপসাগরে প্রথম ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে আঘাত হানে।
আঘাত হানবে কোথায়?
বিপর্যয় পাকিস্তানের করাচি উপকূলে বা ওমানে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর ফলে মুম্বাইসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। ভারতের এই অঞ্চল মৌসুমি বৃষ্টির ওপর ব্যাপক নির্ভরশীল। এই পানি সংরক্ষণ করে ব্যবহা করা হয়।
পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ ড. এস সরফরাজ দ্য ডনকে বলেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং ঝড়ের কেন্দ্রে ২৫-২৮ ফুট উচ্চতায় ঢেউ বয়ে যাচ্ছে।
করাচিতে এর প্রভাব নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা এখনো পাকিস্তানের উপকূল থেকে অনেক দূরে। ঝড় ওমানে পৌঁছাতে আরও চার দিন লাগবে। তারপর এটা বেলুচিস্তানের উপকূলে প্রভাব ফেলতে পারে।
আর আবহাওয়া বিশেষজ্ঞ জাওয়াদ মেননের বরাত দিয়ে জিও টিভির এক খবরে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় করাচিসহ পাকিস্তানের উপকূলে প্রভাব ফেলতে পারে।
তার মতে, নিম্নচাপ ১০ থেকে ১১ জুনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সিন্ধু, বেলুচিস্তান, গুজরাট ও ওমান উপকূলের সম্ভাব্য হুমকি হয়ে উঠতে পারে।
তিনি বলেন, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে বিপর্যয়, যার নামকরণ করেছে বাংলাদেশ।

বৃষ্টি কমায় পানি নামছে বন্যাকবলিত এলাকা থেকে। বেশির ভাগ নদ-নদীর পানিও কমেছে। এদিকে ক্ষয়ক্ষতি ভেসে উঠছে বিভিন্ন এলাকায়। হিসাব-নিকাশ করতে শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর। চট্টগ্রামে ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বন্যায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়...
২৮ মিনিট আগে
টেকসই স্বাস্থ্যসেবা ও পরিবেশ সুরক্ষায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে সিরাজগঞ্জের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য নির্মিত আধুনিক বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত রোববার (১২ জুলাই) এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।
১৩ ঘণ্টা আগে
গত কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কম থাকলেও আজ সকাল থেকেই দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সাধারণত বৃষ্টি হলে বাতাসে দূষণের পরিমাণ কমতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর অবস্থায় আছে গুলশান এলাকার বাতাস।
১৭ ঘণ্টা আগে
দ্রুত শক্তিশালী হতে থাকা এল নিনো পরিস্থিতি পূর্ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় বন্যা, খরা, রোগব্যাধি ও খাদ্যসংকটের ঝুঁকি বাড়াচ্ছে। আইআরসি সতর্ক করেছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, উগান্ডা ও সোমালিয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে।
১৮ ঘণ্টা আগে