
বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদবাগানের গুরুত্ব তুলে ধরে সবাইকে ছাদবাগান গড়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, বিষমুক্ত খাদ্য উৎপাদন, বায়ুর মান উন্নয়ন, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করে ছাদবাগান। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদবাগানের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, বিষমুক্ত নিরাপদ খাদ্য ও শহরের নির্মল বাতাসের জন্য ছাদবাগান প্রয়োজন। রাজধানীর ছাদগুলোকে বাগানে পরিণত করতে পারলে মানুষ উপকৃত হবে। এটি কার্বন নিঃসরণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বায়ুর মান উন্নত করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান আরও বলেন, ছাদবাগান পরিবেশের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় সহায়তা করে। ছাদ ভেঙে পড়ার ভয় একটি ভুল ধারণা।
সেমিনারের আয়োজন করেছে সবুজায়ন, ছাদ কৃষি ও সেবামূলক অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন ঢাকার শেকড়। সংগঠনটির প্রধান মোতালেব মাশরেকীর সভাপতিত্বে সেমিনারের বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং সদস্য মমিন হোসেন, গ্রিনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, কৃষিবিদ ড. মেহেদী মাসুদ ও ছাদবাগান আন্দোলনের অগ্রসৈনিক গোলাম হায়দার।
সেমিনারে ছাদবাগানিদের পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। সেমিনার শেষে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন উপদেষ্টা।

শৈশবে আকাশে পাখিদের ডানা মেলে উড়ে বেড়ানো দেখে জর্গ মাসেনের মনে প্রশ্ন জাগত—পাখিরা কি আনন্দের জন্যও উড়ে বেড়ায়? বহু বছর পর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা করেছেন নেদারল্যান্ডসের উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আচরণবিষয়ক জীববিজ্ঞানী মাসেন।
৪ ঘণ্টা আগে
প্রায় প্রতিদিনই ঢাকায় বৃষ্টির দেখা মিলছে। তবুও দূষণের মাত্রা কমতে দেখা যাচ্ছে না। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
১২ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
১৩ ঘণ্টা আগে
পরিবেশবান্ধব অন্ত্যেষ্টিক্রিয়ার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন অস্ট্রেলিয়ার সিডনির এক নারী। মাশরুম থেকে তৈরি বিশেষ ধরনের পচনশীল কফিনে দেশটির প্রথম ব্যক্তি হিসেবে সমাহিত হয়েছেন সত্তরের কোঠায় থাকা ক্যারোলিন।
১ দিন আগে