জলবায়ু ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে গতকাল বুধবার বিশ্বের পরাশক্তি এই দুটি দেশের কাছ থেকে অনেকটা আকস্মিকভাবে এই ঘোষণা এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই গ্যাস নিঃসরণে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এই তালিকায় পরের অবস্থানেই রয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ), আর পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়া।
যৌথ ঘোষণায় উভয় দেশ জানিয়েছে, আগামী দশকের জলবায়ু সংকট মোকাবিলায় উভয় দেশ একসঙ্গে কাজ করবে। এর মাধ্যমে প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রিতে রাখার লক্ষ্যমাত্রা অর্জনের দিকেও এগিয়ে যাবে ওয়াশিংটন ও বেইজিং।
এছাড়া যৌথ ঘোষণায়, মিথেন নির্গমন, সবুজ শক্তিতে রূপান্তর এবং কার্বন নিঃসরণ কমানোসহ বিভিন্ন বিষয়ে একমত থাকার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও চীন।
এ ছাড়া জলবায়ু ইস্যুতে নির্ধারিত লক্ষ্যমাত্রা ও বাস্তব অগ্রগতির মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটি পূরণে প্রচেষ্টা জোরদার করা হবে বলেও ঘোষণায় জানিয়েছে উভয় দেশ।
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হলে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে পারবে বিশ্ব। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এই লক্ষ্যমাত্রাকে প্রাক-শিল্পযুগের সঙ্গে তুলনা করা হয়।
আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ভার্চুয়াল বৈঠক করবে। বেশ কিছু বিষয় নিয়ে এই দু দেশের মধ্যে বিরোধ রয়েছে।
গতকাল বুধবার স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান সম্মেলনের সম্ভাব্য চুক্তির খসড়া প্রকাশ করে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা। গ্লাসগোতে চলমান কপ-২৬ সম্মেলনের শেষে এই চুক্তি ইস্যু করা হবে।

নেপাল ও তিব্বতের সীমান্তে হিমবাহ ধসে যে প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয়েছিল, তার পেছনে জলবায়ু পরিবর্তনেরও ভূমিকা ছিল বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষকেরা বলছেন, ক্রমবর্ধমান তাপমাত্রা, হিমবাহের ক্ষয়, পারমাফ্রস্ট গলে যাওয়া এবং ভূতাত্ত্বিক দুর্বলতা মিলেই ভয়াবহ এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছিল।
১৮ ঘণ্টা আগে
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ দিন আগে
ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বেলা ১টা পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
৩ দিন আগে