নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বন্ধে অভিযান শুরু হওয়ার পর প্রথম এক সপ্তাহে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা এবং ১২ হাজার ৬৯৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
আজ শনিবার পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস এ তথ্য জানান।
আজ শনিবার বনানী কাঁচাবাজার, বনানী ডিসিসি মার্কেট, চেরি শপিং কমপ্লেক্স এবং স্বপ্ন সুপার শপে মনিটরিং টিমের সদস্যরা সচেতনতামূলক তদারকি কার্যক্রম চালায়।
তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল করিম এবং উপসচিব রুবিনা ফেরদৌসীসহ কমিটির অন্যান্য সদস্যরা বাজার মনিটরিং কার্যক্রমে অংশগ্রহণ করেন।
তারা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং পলিথিন ব্যাগের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। তারা জানান, পরবর্তী অভিযানে পলিথিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তপন কুমার বিশ্বাস জানান, ৩ নভেম্বর থেকে পলিথিন উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। গত এক সপ্তাহে ৬৭টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৪২টি দোকান, প্রতিষ্ঠানকে ৬ লাখ ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় এবং ১২ হাজার ৬৯৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একটি অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তপন কুমার বিশ্বাস আরও বলেন, বিভিন্ন কাঁচাবাজার ও সুপার শপে সচেতনতার ফলে পলিথিন ব্যবহারের পরিমাণ ক্রমশ কমছে।

রাজধানী ঢাকায় ১১৪ দিন পর গতকাল সোমবার বিকেলে বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটার। আজ মঙ্গলবার সকালেও ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এর সঙ্গে কুয়াশাচ্ছন্ন রয়েছে আকাশ। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩। যা গতকাল ছিল ২৩ দশমিক ৪।
১০ ঘণ্টা আগে
শীতকাল বিদায়ের পর রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। আজ সোমবার সকাল বেলায় আগের দিনের চাইতে তাপমাত্রা বেড়ে যায় ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তবে দুপুরে প্রথমবারের মতো বৃষ্টি হয়েছে। বেলা আড়াইটার পর শুরু এই বৃষ্টি ছিল গুঁড়ি গুঁড়ি।
১ দিন আগে
প্রকৃতিতে শীতের রেশ পুরোপুরি কেটে গেছে। তাপমাত্রা বাড়ছে দ্রুত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও বান্দরবানে— ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার যা ছিল রংপুরে ১৬ দশমিক ৩।
১ দিন আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে
১ দিন আগে