অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে পাখিদের মধ্যে প্রথমবারের মতো বার্ড ফ্লুর একটি বিধ্বংসী ধরন (এইচ৫ এন ১ সাব টাইপ) হানা দিয়েছে। ভাইরাসটির জের ধরে রীতিমতো উজাড় হওয়ার ঝুঁকিতে পড়েছে মহাদেশটির দক্ষিণাঞ্চলের পেঙ্গুইনের বিশাল বসতি। বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্র ‘স্পেনস হায়ার কাউন্সিল ফর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন (সিএসআইসি)’ গত রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্টার্কটিকার প্রিমাভেরা এলাকায় অবস্থিত এই গবেষণাকেন্দ্রের কার্যালয়ের কাছাকাছি সামুদ্রিক পাখি স্কুয়ারের বেশ কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখেন সিএসআইসির বিজ্ঞানীরা। পরে পরীক্ষা করে জানা যায়, পাখিগুলোর মৃত্যুর কারণ বার্ড ফ্লু।
বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত যত ভাইরাসের অস্তিত্ব বর্তমানে দেখা যায়, সেসবের মধ্যে অন্যতম মারাত্মক বলে বিবেচনা করা হয় এইচ৫এন১ ধরনটিকে। সিএসআইসি আরও জানায়, অ্যান্টার্কটিক বেস প্রিমাভেরার কাছে মৃত স্কুয়া সামুদ্রিক পাখির নমুনায় ভাইরাসটির উপস্থিতি গত শনিবার নিশ্চিত করেছেন আর্জেন্টিনার বিজ্ঞানীরা।
অ্যান্টার্কটিক উপদ্বীপে ভাইরাসটির সংক্রমণের পর অ্যান্টার্কটিক অঞ্চলে এর অস্তিত্ব পাওয়া গেল। এর ফলে অঞ্চলটির পেঙ্গুইন উপনিবেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে এ ভাইরাসের প্রভাবে ব্যাপকভাবে পাখির সংখ্যা কমেছে।
সিএসআইসি জানায়, নমুনা বিশ্লেষণে চূড়ান্তভাবে দেখা গেছে, পাখিগুলো বার্ড ফ্লুর ওই উপধরনে সংক্রমিত হয়েছিল। এদের মধ্যে অন্তত একটি মৃত পাখির মধ্যে প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রয়েছে।
আর্জেন্টিনার অ্যান্টার্কটিক ইনস্টিটিউট গত সোমবার জানায়, আর্জেন্টিনার ঘাঁটির কাছে পাওয়া মৃত পাখির নমুনা পরীক্ষা জন্য স্প্যানিশ গবেষকদের সঙ্গে কাজ করেছেন তাঁরা।

দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৪ ঘণ্টা আগে
শৈশবে আকাশে পাখিদের ডানা মেলে উড়ে বেড়ানো দেখে জর্গ মাসেনের মনে প্রশ্ন জাগত—পাখিরা কি আনন্দের জন্যও উড়ে বেড়ায়? বহু বছর পর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা করেছেন নেদারল্যান্ডসের উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আচরণবিষয়ক জীববিজ্ঞানী মাসেন।
১৯ ঘণ্টা আগে
প্রায় প্রতিদিনই ঢাকায় বৃষ্টির দেখা মিলছে। তবুও দূষণের মাত্রা কমতে দেখা যাচ্ছে না। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে