
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। উৎপত্তিস্থল কক্সবাজারের কাছে মিয়ানমারের ফালামে, ভূগর্ভের প্রায় ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগ থেকে কাঁপুনি অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি তাদের সর্বশেষ তথ্যে জানিয়েছে, একই মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং। প্রভাবিত এলাকা হিসেবে দেখানো হয়েছে মিয়ানমারের সাগাইং, উত্তর পূর্ব ভারত, এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগকে।
বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ভারত ও ইউরেশিয়া টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থান করায় দেশটি সব সময়ই ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। প্লেট দুটির মধ্যবর্তী সাইগং ফল্ট মান্দালয় থেকে ইয়াঙ্গুন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে ঝুঁকির মুখে রেখেছে।
গত ২৮ মার্চ মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাব পড়ে থাইল্যান্ডসহ বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীনে। বিশেষজ্ঞদের মতে, গত ২০ বছরে দেশটিতে এমন শক্তিশালী কম্পন আর রেকর্ড হয়নি।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও কক্সবাজারে টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩১ দশমিক ৫। অন্যদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আগের দিনের চেয়ে আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা কমেছে। গতকাল সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২। যা আজ সকালে ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
২০ ঘণ্টা আগে
আজ সোমবার ভোরের আলো ফোটার পরপরই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন দেখা গিয়েছিল। এর সঙ্গে ছিল হালকা কুয়াশা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের ৮টি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
২ দিন আগে
ফাগুন মাসের বিদায় বেলায় ঝড়-বৃষ্টির বার্তা দিচ্ছে প্রকৃতি। আজ সোমবার দেশের দুপুরের মধ্যে তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ৬০ পর্যন্ত হতে পারে।
২ দিন আগে