
ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। দেশের ১৪টি জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
তবে আজ শনিবার দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী বয়ে যাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালের এই পূর্বাভাসে বলা হয়েছে, আজ ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলো ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা ও এর আশপাশের অঞ্চলেও আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ভোর ৫টা ১২ মিনিটে।

বিশ্বের সবচেয়ে বয়স্ক পরিচিত স্থলচর প্রাণী জনাথন। সেশেলসের অ্যালডাবরা জায়ান্ট কচ্ছপ প্রজাতির এই প্রাণীটির বয়স আনুমানিক ১৯৪ বছর। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ নিয়ন্ত্রিত সেন্ট হেলেনা দ্বীপে বসবাসকারী এই কচ্ছপের জিনোম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দীর্ঘায়ুর সম্ভাব্য কিছু রহস্য উন্মোচন করেছেন।
৪০ মিনিট আগে
মুদিদোকান, কাঁচাবাজার, মাছের আড়ত ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
১২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় জীববৈচিত্র্যবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, অগ্রাধিকার ও সুপারিশ অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন সংলাপের অংশগ্রহণকারীরা...
১ দিন আগে