Ajker Patrika

আন্দামান সাগরে লঘুচাপ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯: ২৫
আন্দামান সাগরে লঘুচাপ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, লঘুচাপটির গতিপথ কোন দিকে হবে, এটি এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আপাতত মনে হচ্ছে, এটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম। ভারতের তামিলনাড়ুর দিকে যেতে পারে।

আজ রোববার সকালে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লঘুচাপটি শক্তিশালী হয়ে আরও ঘনীভূত হতে পারে। তবে কোথায় আঘাত হানবে, সে ব্যাপারে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আরও পরে এর গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।’

এদিকে আজ রোববার সকাল থেকে ঢাকা ও আশপাশের আবহাওয়া রয়েছে রৌদ্রোজ্জ্বল। সারা দিন এই আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ১৯ মিনিটে।

রাজধানী ঢাকায় শীতের তেমন দেখা না মিললেও দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমছে। গতকাল সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আজ একই এলাকায় তাপমাত্রা কমে হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজকের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এবার নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

বাংলাদেশেই বিশ্বের প্রথম নির্বাচন, যেখানে ফলাফল নির্ধারণ করবে জেন-জি

টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত