Ajker Patrika

দেশজুড়ে কমেছে বৃষ্টি, আজ গরম কি আরও বাড়বে

আজকের পত্রিকা ডেস্ক­
দেশজুড়ে কমেছে বৃষ্টি, আজ গরম কি আরও বাড়বে

মৌসুমি বায়ুর প্রভাব রইলেও কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টির মাত্রা কমছে। কক্সবাজারের গতকাল শুক্রবার অতি ভারী বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে সেটি কম ছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সবচেয়ে বেশি ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর রাজধানী ঢাকা ছিল মাত্র ২ মিলিমিটার। এর সঙ্গে ছিল ভ্যাপসা গরম।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার দেশের ৮টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রইলেও তাপমাত্রা কমবে না।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়, আজ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘ থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় কোনো বৃষ্টি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত