
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার থেকে জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘Echoes of the Earth: Photography for the Planet’। ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ’ এবং ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ বিপর্যয়ের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
সকালে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।
আয়োজনের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে ‘ধরা’-এর সদস্য সচিব শরীফ জামিল বলেন, ‘একজন ফটো সাংবাদিকের তোলা একটি মাত্র ছবি একজন পরিবেশকর্মীর সারাদিনের বক্তব্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রভাবশালী হতে পারে।’ তিনি ঢাকার চারপাশের নদীগুলোর করুণ দশা এবং বায়ুদূষণের ভয়াবহতা খালি চোখেই দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন।
‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’—এই দুটি বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় প্রায় ১ হাজার ৫০০টি ছবি জমা পড়েছিল। বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ৩৫টি ছবি নিয়ে এই প্রদর্শনী সাজানো হয়েছে। বিজয়ীরা হলেন:
জ্বালানি বিভাগ: প্রথম পুরস্কার পেয়েছেন মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডি নিউজ ২৪), দ্বিতীয় হাবিবুর রহমান (ডেইলি স্টার) এবং তৃতীয় মিনহাজ উদ্দিন (বিজনেস স্ট্যান্ডার্ড)।
পরিবেশ বিভাগ: প্রথম পুরস্কার পেয়েছেন মামুনুর রশীদ (দৈনিক সমকাল), দ্বিতীয় মেহেদী হাসান (আজকের পত্রিকা) এবং তৃতীয় শেখ নাসির (ডেইলি স্টার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইআরসি-র চেয়ারম্যান জালাল আহমেদ, টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, তারা ক্লাইমেট ফাউন্ডেশনের ড. শওকত আরা বেগম এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।
দুই দিনব্যাপী এই প্রদর্শনী আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি রিং-টেইলড লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, লেমুর দুটি কীভাবে বাংলাদেশে এসেছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ ঘটনায় যাঁরা দায়ী থাকবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে (আজ শুক্রবার) বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে।
১১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে জলবায়ুগত অবস্থা এল নিনো আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আগামী ডিসেম্বরে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে বলে জানিয়েছে জাতিসংঘ। গত ৭৬ বছরের ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, ১৯৫০ সালের পর থেকে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর....
১ দিন আগে
হেমন্ত প্রায় শেষের পথে। বাতাসে শীতের আগমনী বার্তা শোনা যাচ্ছে। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় দূষণের মাত্রা বেড়ে যায়। আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায়...
১ দিন আগে