নাম ওরকা বা কিলার হোয়েল হলেও এরা আসলে সবচেয়ে বড় জাতের ডলফিন। এই ডলফিনেরাই কিনা আক্রমণ করে ডুবিয়ে দিয়েছে একটি ছোট ইয়ট বা প্রমোদতরি। ঘটনাটি ঘটে জিব্রাল্টার প্রণালির মরক্কোর জলভাগে।
স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস সোমবার এই আক্রমণ ও ইয়ট ডুবির বিষয়টি নিশ্চিত করে। গত চার বছর ধরে এ ধরনের ঘটনা লক্ষ করা যাচ্ছে বলেও জানিয়েছে তারা।
অ্যালবোরান কগনাক নামের জাহাজটি দৈর্ঘ্য ৪৯ ফুট (১৫ মিটার)। এটি দুজন মানুষ বহন করছিল। গত রোববার সকাল ৯টার দিকে জাহাজটি দলবদ্ধভাবে থাকা ওরকাদের আক্রমণের শিকার হয় বলে মেরিটাইম রেসকিউ সার্ভিসের সূত্রে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
ইয়টের যাত্রীরা জানান, হঠাৎ জাহাজে প্রবল একটা ধাক্কা অনুভব করেন তাঁরা। তারপর ভেতরে পানি ঢুকতে শুরু করে। উদ্ধারকারীদের সতর্কসংকেত দেওয়ার পর কাছের একটি তেলবাহী জাহাজ তাঁদের তুলে নেয় এবং জিব্রাল্টারে পৌঁছে দেয়।
ইয়টটি ওই অবস্থায় তখনো ভাসছিল। তারপর ডুবে যায়। আক্রমণকারী দলটিতে কতটি ওরকা ছিল তা অবশ্য জানা যায়নি।
জিব্রাল্টার প্রণালি এবং এর আশপাশে এভাবে জাহাজে আক্রমণ করে এর গায়ে ফুটো সৃষ্টির এটি সর্বশেষ উদাহরণ। জিব্রাল্টার প্রণালি ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে। আবার আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে এই প্রণালিই।
গবেষণা প্রতিষ্ঠান জিটিওএ আইবেরিয়ান ওরকা নামের উপপ্রজাতিটির সংখ্যা নিয়ে কাজ করে। তারা জানিয়েছে, ২০২০ সালের মে মাসে এই অঞ্চলে জাহাজে ওরকার আক্রমণের প্রথম রিপোর্ট হওয়ার পর থেকে প্রায় ৭০০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওরকাদের এমন আচরণের কারণ সম্পর্কে নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে তাঁদের অনুমানগুলোর মধ্যে একটি, স্তন্যপায়ী প্রাণীর স্বাভাবিক কৌতূহল প্রকাশ করতে গিয়ে এটা করে তারা। আবার তাদের প্রিয় শিকার ব্লুফিন টুনার প্রতিযোগী হিসেবে বিবেচনা করে উদ্দেশ্যমূলকভাবেও এই হামলা চালাতে পারে।
কিলার হোয়েল নামে পরিচিত হলেও এরা ডলফিন পরিবারের অংশ। প্রাপ্তবয়স্ক ওরকা দৈর্ঘ্যে ২৬ ফুট এবং ওজনে ছয় টন পর্যন্ত হতে পারে। পুরোনো দিনের নাবিকেরা দলবদ্ধভাবে ওরকারা তিমি শিকারের ঘটনা বর্ণনা করেছেন। সেই সূত্রে তারা এ নাম দেন।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
৬ ঘণ্টা আগে
গতকাল শনিবার দেশের প্রায় সব অঞ্চলে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস বা এর চেয়ে বেশি ছিল। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা জেলার কয়রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৫ দশমিক ২।
১ দিন আগে
অগ্নিনির্বাপক ফোমে ব্যবহৃত ক্ষতিকর ‘ফরএভার কেমিক্যালস’ বা চিরস্থায়ী রাসায়নিক দ্বারা পরিবেশ দূষণের অভিযোগে মার্কিন বহুজাতিক জায়ান্ট ৩এম-এর বিরুদ্ধে ঐতিহাসিক আইনি পদক্ষেপ গ্রহণ করেছে অস্ট্রেলিয়া সরকার। এই দূষণের ক্ষতিপূরণ হিসেবে কোম্পানিটির কাছে ২০০ কোটি অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১.৪৩ বিলিয়ন মার্কিন
৪ দিন আগে
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে খুলনা বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
৬ দিন আগে