ঢাকা: দেশে আরো দুই দিন তাপমাত্রা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েক দিনের মতো স্বাভাবিক তাপমাত্রা বহাল থাকবে সারাদেশে। দেশের কোথাও এখন দাবদাহ নেই। আরো কয়েকদিন হালকা বৃষ্টি হতে পারে কিছু অঞ্চলে। আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ৩৬ দশমিক ৩, যশোর ৩৬ দশমিক ২, রাজশাহীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
আবহাওয়াবিদ আব্দুর রহমান আবহাওয়ার পূর্বাভাসে আরো জানান, (শনি ও রোববার) ৪৮ ঘণ্টায় সারাদেশে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, খাগড়াছড়িসহ কিছু এলাকাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করবে। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। কয়েকটি বিভাগ ও জেলাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে।

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৪ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৫ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। উঠেছে ঝলমলে রোদ। তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১ দিন আগে