Ajker Patrika

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, মৌসুমি বায়ুর বিদায়

আজকের পত্রিকা ডেস্ক­
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, মৌসুমি বায়ুর বিদায়
ফাইল ছবি

বাংলাদেশের ওপর থেকে মৌসুমি বায়ু বিদায় নিলেও গতকাল শুক্রবার দেশের বিভিন্ন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় ৪৫, কিশোরগঞ্জের নিকলীতে ২৫ এবং যশোরে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও বৃহস্পতিবারের তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে রাঙামাটি ও কুতুবদিয়ায় ৩৩ দশমিক ৫। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী মঙ্গলবার ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

এ দিকে রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪ মিলিমিটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত