
টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টাও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’
তবে আগামীকাল সোমবার বিকেলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
ভারী বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, মহানগর, যাত্রাবাড়ী, ডেমরা, পুরান ঢাকা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক অলিগলি পানিতে ডুবে যাওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি পূর্বাভাসে জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

সকাল ৯টায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান আছে।

এ অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভা
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপের পরিণত হওয়ার পর দুর্বল হয়ে পড়েছে। তবে সাগর এখনো রয়েছে উত্তাল। আর উত্তাল সাগর থেকে উপকূলীয় ৭ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে
১৬ আগস্ট দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির বিস্তৃতি বাড়তে পারে। ১৭ ও ১৮ আগস্টও বিভিন্ন বিভাগে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রা সামান্য কমতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে...
১ দিন আগে
তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠা নজিরবিহীন এক দাবদাহে ফুটছে পুরো পূর্ব এশিয়া। ঐতিহাসিক সব রেকর্ড ভেঙে দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকংজুড়ে বিরাজ করছে প্রখর খরা ও চরম তাপমাত্রা। তাপমাত্রার এই তাণ্ডবে শত শত একর জমির ফসল পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে লাখ লাখ গবাদিপশু ও খামারের মাছ।
১ দিন আগে