
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাজধানীতে গত রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হতে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোতে ৯৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বেশকিছু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে।
দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হলেও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েকদিনের মতো আজ রোববার (১২ জুলাই) সারা দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকালে একটি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের মধ্যে ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই বুলেটিনে আরও বলা হয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকালে এক বুলেটিনে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
এর আগে ১০ জুলাই এক বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর ১১ জুলাই ও ১২ জুলাই চার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছিল।
বুলেটিনে বলা হয়, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে ১১ জুলাই থেকে ১২ জুলাই কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১০০ থেকে ৩০০ মি.মি. পর্যন্ত হতে পারে।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ এবং উপকূলীয় লবণাক্ততা আমাদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে।
১৮ ঘণ্টা আগে
১২ ডিসেম্বর ২০১২। নেপালের চিতবন জাতীয় উদ্যানের বাউন্ডারি ঘেঁষা মাদি এলাকার বারুয়া বাজারে নিথর হয়ে বসে ছিলেন শনিচরা বোটে। পাশে পড়ে ছিল তাঁর বাবা বুধিরাম এবং মা ঝরালির রক্তাক্ত মরদেহ। ‘ধুর্বে’ নামের একটি কুখ্যাত বুনো হাতি তাঁদের পিষে মেরে ফেলেছিল।
২০ ঘণ্টা আগে
আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকায় সকাল ৬টা তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এ ছাড়া ঢাকা ও আশপাশের এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১ দিন আগে
‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫’ পেয়েছেন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখা ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠান। আজ শুক্রবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী...
২ দিন আগে