দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর ঘুরতে থাকা লঘুচাপটি সুস্পষ্ট হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
আর ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শক্তি বেড়ে লঘুচাপটি আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ একই জায়গায় অবস্থান করে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা আরও শক্তি সঞ্চার করে আগামীকাল বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্যম বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘূর্ণিঝড় ‘মোখায়’ রূপ নিতে পারে।
বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সারা দেশে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে সিলেট ও ময়মনসিংহের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়াও রাজশাহী নেত্রকোনা, খুলনা চুয়াডাঙ্গা, এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপ প্রবাহ ও অন্যান্য জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
আবহাওয়া সম্পর্কিত আরও পড়ুুন:

দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৫ ঘণ্টা আগে
শৈশবে আকাশে পাখিদের ডানা মেলে উড়ে বেড়ানো দেখে জর্গ মাসেনের মনে প্রশ্ন জাগত—পাখিরা কি আনন্দের জন্যও উড়ে বেড়ায়? বহু বছর পর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা করেছেন নেদারল্যান্ডসের উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আচরণবিষয়ক জীববিজ্ঞানী মাসেন।
২০ ঘণ্টা আগে
প্রায় প্রতিদিনই ঢাকায় বৃষ্টির দেখা মিলছে। তবুও দূষণের মাত্রা কমতে দেখা যাচ্ছে না। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে