
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবার সকালে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবেই সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে আগামী দুই থেকে তিন দিন। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ সকালে ৬টায় আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, এই নিম্নচাপ বঙ্গোপসাগরের উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এ ছাড়া, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।
আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টার বুলেটিনে জানানো হয়েছে, আজ দেশের অধিকাংশ স্থানেই অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
আগামীকাল শুক্রবারও ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে, শুক্রবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকারই সম্ভাবনা রয়েছে।
পরবর্তী দুই দিন শনি ও রোববারও দেশের আবহাওয়া একইরকমই থাকবে। সারা দেশে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

প্রকৃতিতে শীতের রেশ পুরোপুরি কেটে গেছে। তাপমাত্রা বাড়ছে দ্রুত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও বান্দরবানে— ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার যা ছিল রংপুরে ১৬ দশমিক ৩।
২ ঘণ্টা আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে
৭ ঘণ্টা আগে
সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
১৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে তাপমাত্রা আগের দিন শুক্রবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময় হয়েছে ১৮ দশমিক ৫। তবে আজ দিনের বেলা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে