
রোজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে নিয়ে এসেছিল বাংলায় ডাবিং করা চায়নিজ মাইক্রোড্রামা ‘লাভ রিইউনিয়ন: দ্য ম্যারিড মাদারস টেল’। এবার পয়লা বৈশাখ উপলক্ষে দীপ্ত প্লে মুক্তি দিচ্ছে বাংলায় ডাবিং করা আরেকটি মাইক্রোড্রামা ‘ট্রু লাভ ইন ডিসগাইজ’। বাংলায় নাম দেওয়া হয়েছে ‘ছদ্মবেশী ভালোবাসা’।
দীপ্ত প্লে জানিয়েছে, এসব মাইক্রোড্রামা স্বল্পদৈর্ঘ্যের পর্বভিত্তিক ধারাবাহিক কনটেন্ট, যেখানে প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়ে থাকে। অল্প সময়ে দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত এবং আকস্মিক মোড় তুলে ধরাই এর বৈশিষ্ট্য। ছোট পর্ব ও সংক্ষিপ্ত সময়ের কারণে মাইক্রোড্রামাগুলো মোবাইল ফোনে দেখার জন্য বিশেষ উপযোগী এবং বর্তমান ব্যস্ত জীবনে দর্শকদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
চায়নিজ মাইক্রোড্রামা ছদ্মবেশী ভালোবাসার গল্পে দেখা যাবে, খ্যাতিমান ডিজাইনার অ্যাভ্রিল ল্যাভিন ও প্রভাবশালী ব্যবসায়ী ফু ইয়ানসি পরিবারের ঠিক করা সম্পর্ক থেকে সরে এসে নিজেদের মতো করে ভালোবাসা খুঁজতে চায়। কিন্তু ভাগ্যের খেলায় ছদ্মবেশেই তাদের দেখা হয়, দুজনের মাঝে জন্ম নেয় প্রেম, শুরু হয় এক অজানা যাত্রা। শেষ পর্যন্ত যখন সত্য প্রকাশ পায়, তখন তারা আবিষ্কার করে, তাদের দেখা হওয়ার এই আয়োজনটা আগে থেকেই সাজিয়ে রেখেছিল তাদের পরিবার।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা। প্রকল্প পরিচালক মোর্শেদ সিদ্দিকী মরুর তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছে দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম।

প্রীতম হাসান ও জেফার রহমান দুজনেই গানের মানুষ। একসঙ্গে গানও আছে তাঁদের। গানের পাশাপাশি অভিনয় করেন দুজনেই। এবার প্রথমবার পর্দায় জুটি হয়ে আসছেন তাঁরা। প্রীতম ও জেফারকে নিয়ে শিহাব শাহীন তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।
১ ঘণ্টা আগে
প্যারিসভিত্তিক ‘এতোয়াল দ্য লা স্কাম’ পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা, নির্দেশক ও কবি আমীরুল আরহামের সৃষ্টিকর্ম নিয়ে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। আজ থেকে শুরু হওয়া ‘আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ’...
২ ঘণ্টা আগে
নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালনার পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন। তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় চরিত্র জ্ঞানী গণি। ইতিমধ্যে এই সিরিজের তিনটি নাটক প্রচারে এসেছে। আবারও জ্ঞানী গণি হয়ে দর্শকের সামনে আসছেন জীবন। আজ ৯ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘জ্ঞানী গণি-০৪’।
২ ঘণ্টা আগে
‘পুষ্পা’ সিনেমায় এক চোরাচালানির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এবার তিনি আসছেন সুপারহিরো হয়ে। পরিচালক অ্যাটলি তাঁকে নিয়ে বানাচ্ছেন সায়েন্স ফিকশন সিনেমা। প্রাথমিকভাবে নাম ছিল ‘এএ২২*এ৬’। গতকাল আল্লুর জন্মদিনে সিনেমার নাম ও ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে