ঈদ উপলক্ষে জিটিভির জন্য দীপু হাজরা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘গেম অব লাইফ’। জীবনের নানামুখী সংকটের গল্পে এটি নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, আবির-শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিল। কোনো এক সকালে কুরিয়ারযোগে শৈলীর নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি, তার কোনো ঠিকানা নেই। আংটি নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে এটি শৈলীর পুরোনো প্রেমিক পাঠিয়েছে। অপর দিকে নিরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের ওপরের তলায়।
সে বিষয়টি সমাধান করতে আসে, তাতেও কোনো লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরোনো প্রেমিককে মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এভাবে চলতে থাকে ঈদের বিশেষ নাটক ‘গেম অব লাইফ’–এর গল্প।
নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। সম্প্রতি রাজধানীর আমিন বাজারে নাটকটির শুটিং শেষ হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।’
জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় বিশেষ এ নাটকটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় জিটিভিতে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে