ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে ‘মায়ের ডাক’–এর শুটিং শেষ করেছেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিন, কেয়া পায়েল, শাহেদ আলীসহ অনেকেই।
বছর দুই আগে ‘আশ্রয়’ নাটকটি পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন বান্নাহ। এই নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, তাহসান, নুসরাত ইমরোজ তিশা ও মম। এই নাটকের দর্শকপ্রিয়তা নির্মাতাকে উৎসাহ জুগিয়েছে ‘মায়ের ডাক’ নির্মাণে। দুই বছর আগেই প্রযোজক আকবর হায়দার মুন্না গল্প দিয়েছিলেন। পরিকল্পনাও সাজিয়ে নিয়েছিলেন নির্মাতা। কিন্তু বাঁধ সাধলো করোনা পরিস্থিতি। তিন ঈদে পরিকল্পনা করেও শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই নাটকের শুটিং পিছিয়েছে কয়েকবার। অবশেষে পরিকল্পনার প্রায় দেড় বছর পর তৈরি হয়েছে ‘মায়ের ডাক’।
বান্নাহ বলেন, ‘মুন্না ভাই “আশ্রয়” নাটকেরও প্রযোজক। আগের গল্পটি ছিল তাঁর। “মায়ের ডাক” নাটকটিও তাঁর গল্পে বানানো। করোনার কারণে গত বছর শুটিং হয়নি। এবার সব শিল্পীর শিডিউল মিলে যাওয়ায় টানা তিন দিনে কাজটি শেষ করলাম।’
নাটকের শুটিং হয়েছ গাজীপুরে। বান্নাহ বলেছেন, ‘যেমন আশা করেছিলাম, তেমনভাবেই বানাতে পেরেছি নাটকটি। যাঁদের নিয়ে কাজ করতে চেয়েছি, তাঁদের সবাইকে যে পেয়েছি, সেটাও একটা ভালো লাগার বিষয়। প্রত্যেকেই এই সময়ের ব্যস্ত শিল্পী। সবাই তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। প্রত্যেকের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সচেষ্ট ছিলেন সবাই। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
আসন্ন ঈদুল আজহায় ‘মায়ের ডাক’ প্রচারিত হবে একটি বেসরকারি টিভিতে। পাশাপাশি প্রচারিত হবে ক্লাব ইলেভেনের ইউটিউবে।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
২১ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
২১ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
২১ ঘণ্টা আগে