
আবাসিক এলাকা হওয়ায় লাবণি শুটিং হাউসে শুটিং বন্ধ করার নোটিশ দিয়েছে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। তাদের এমন নির্দেশনার প্রতিবাদ জানাচ্ছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। শুটিং বন্ধের নির্দেশনার প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম।
পাশাপাশি নাসিম জানিয়েছেন, আজ হোক কাল হোক, আবাসিক এলাকায় শুটিং বন্ধ করতেই হবে। বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
অভিনেতা আহসান হাবিব নাসিম ফেসবুকে লিখেছেন, ‘হুট করে উত্তরায় শুটিং বন্ধের নোটিশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আজ হোক কাল হোক, আবাসিক এলাকায় শুটিং বন্ধ করতেই হবে। এত বড় একটা ইন্ডাস্ট্রি আবাসিক এলাকায় দীর্ঘ মেয়াদে চলতে পারে না। এতে যেমন জনভোগান্তি হচ্ছে, তেমনি আবার শুটিং ইউনিটের পেশাদারত্ব বিঘ্নিত হচ্ছে। শিল্পী-কলাকুশলীদের কর্মঘণ্টা নির্ধারণ করা যাচ্ছে না, কমপ্লায়েন্স ইস্যুগুলো নিশ্চিত করা যাচ্ছে না। তাই শুটিং হাউস মালিক অ্যাসোসিয়েশন, প্রোডিউসার অ্যাসোসিয়েশন, শুটিং সংশ্লিষ্ট অংশীজন মিলে বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।’
বাণিজ্যিক শুটিং জোনের একটি ধারণাও তুলে ধরেছেন নাসিম। তাঁর মতে, ‘এফডিসির শুটিং ফ্লোর, কবিরপুরের শুটিং জোন, বেসরকারি ব্যবস্থাপনায় (শুটিং হাউস পরিচালনায় যারা অভিজ্ঞ) পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। পাশাপাশি বেসরকারি উদ্যোগে দীপ্ত টিভির শুটিং জোন/ ফ্লোর, মানিকগঞ্জের ফিল্ম সিটি, পুবাইলের হাসনাহেনার মতো প্রফেশনাল আরও শুটিং জোন/ ফ্লোর গড়ে তুলতে হবে।’
এর আগেও বিভিন্ন আলোচনায় প্রসঙ্গটি তুলেছিলেন বলে জানান আহসান হাবিব নাসিম।
অন্যদিকে, নাট্যনির্মাতা সৈয়দ শাকিল জানালেন, উত্তরায় শুটিং হাউস বন্ধের নির্দেশনার বিষয়টি সমাধানের পথে। শুটিং ইউনিটের জন্য কিছু নির্দেশনার কথাও জানিয়েছেন তিনি।
সৈয়দ শাকিলের ফেসবুকে লিখেছেন, ‘রাত ৮টার পর রাস্তায় বা হাউসের ছাদে শুটিং না করা। রাত ১১টার মধ্যে শুটিং শেষ করা বাধ্যতামূলক। রাতে প্যাকআপের পর মালামাল লোডিংয়ের সময় যথাসম্ভব শব্দ কম করা। নামাজের সময়গুলোতে রাস্তায় শুটিং না করা। মিছিল/ মাইকিং বা রাস্তায় কোনো বড় আয়োজনের দৃশ্য আবাসিক এলাকার রাস্তায় না করা। একাধিক গাড়ির ক্ষেত্রে পার্কিং ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করা। জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করা।’
আগেও একাধিকবার এসব নির্দেশনা দেওয়া হলেও বিষয়গুলোতে তেমন গুরুত্ব দেননি শুটিং সংশ্লিষ্ট মানুষেরা।

মুক্তির অপেক্ষায় আছে ইয়াশ রোহানের দুই ওয়েব সিরিজ ‘অ্যানি’ ও ‘হেডলাইন’। ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্ত থাকলেও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে তেমন স্বস্তিবোধ করেন না ইয়াশ। সেই অস্বস্তি কাটিয়ে নতুন কাজ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বললেন অভিনেতা। ইয়াশ রোহানের সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ।
১৯ মিনিট আগে
বলিউডে তৈরি হচ্ছে রাহুল দেববর্মনের বায়োপিক, যাঁকে বেশির ভাগ মানুষ আর ডি বর্মন বলেই চেনেন। তাঁর জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক নীরাজ পান্ডে। গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল এ খবর। এবার প্রকাশ্যে এল অভিনেতার নাম। এ বায়োপিকে পর্দার আর ডি বর্মন হবেন ফারহান আখতার।
১ ঘণ্টা আগে
গায়িকা হিসেবে গ্র্যামি, বিলবোর্ড, কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসহ বিশ্বের সেরা সব সম্মাননা পেয়েছেন টেইলর সুইফট। এবার গীতিকার হিসেবেও বড় স্বীকৃতি পেলেন। সর্বকনিষ্ঠ নারী গীতিকার হিসেবে মাত্র ৩৬ বছর বয়সে মর্যাদাপূর্ণ সংরাইটারস হল অব ফেমে যুক্ত হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
২ ঘণ্টা আগে
গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। এক বছর পর নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানালেন, সিনেমাটি দর্শকের সামনে আসতে আর এক মাস বাকি। ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজও অর্ধাঙ্গিনী সিনেমাটি।
৪ ঘণ্টা আগে