প্রতিবারের মতো এবারও ঈদের ‘ইত্যাদি’তে রয়েছে নানান আয়োজন। এর মধ্যে রয়েছে সামাজিক ব্যাধি নিয়ে জনপ্রিয় তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষির অভিনয়। তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতামূলক নাট্যাংশ্যে অভিনয় করেছেন তাঁরা।
ঈদের বিশেষ ইত্যাদির এ পর্বে আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষির সঙ্গে অংশ নিয়েছেন লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন উপস্থিত দর্শক।
ইত্যাদি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিছু কিছু সামাজিক ব্যাধি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এসব ব্যাধি দূর করতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে। এবারের ইত্যাদির অন্যান্য আয়োজনে থাকছে ত্রিমাত্রিক নৃত্য। এতে তুলে ধরা হয়েছে তিনটি ধারাকে। নাচটি পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্য জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাঁদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী।’
এ ছাড়া এবার দেশের গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন। ‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ এমন কথায় গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। এ গানের চিত্রায়ণে সাবিনা ইয়াসমীনের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দল ও বাংলাদেশ নারী ক্রিকেট দল। গানটির চিত্রায়ণে শিল্পী ও খেলোয়াড়দের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন শতাধিক নৃত্যশিল্পী।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়।

সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
১৪ মিনিট আগে
লন্ডনের ওয়েস্ট এন্ডের মঞ্চে দীর্ঘ ৪০ বছর পর নিজের আইকনিক চরিত্রগুলো নিয়ে ফিরছেন বিশ্বখ্যাত ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। ‘রোয়ান লাইভ’ নামের এই শোর মাধ্যমে ‘মিস্টার বিন’, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর পাশাপাশি ‘নট দ্য নাইন ওক্লক নিউজ’-এর মতো তাঁর ক্যারিয়ারের বিখ্যাত সব পরিবেশনা নতুন করে উপভোগের সুযোগ পাবে
৩৭ মিনিট আগে
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে