
রাফিয়াত রশিদ মিথিলা পরিচিতি পেয়েছেন নাটক দিয়ে। কয়েক বছর আগেও টিভি খুললেই দেখা যেত মিথিলাকে। রোমান্টিক গল্পে তাঁর অভিনয় মুগ্ধ করত দর্শকদের। তবে গত চার বছর নাটকে দেখা নেই মিথিলার। এখন মাঝেমধ্যে ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করছেন। তবে নাটক থেকে একেবারেই দূরে আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানালেন নাটক থেকে দূরে থাকার কারণ।
মিথিলার মতে, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ার কারণেই নাটকে পাওয়া যাচ্ছে না তাঁকে। অভিনেত্রী বলেন, ‘প্রায় চার বছর টেলিভিশনের কোনো কাজ করছি না। তাই বলে এমন নয় যে নাটকে আর অভিনয় করব না। সত্যি বলতে, লাস্ট কয়েক বছর ধরে যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি, তা আমাকে টানছে না। চরিত্র পছন্দ হচ্ছে না, গল্প খুব গতানুগতিক মনে হচ্ছে। গল্প শুনে মনে হয়, এমন গল্পে আগেও অভিনয় করেছি। এ কারণেই মূলত নাটকে কাজ করা হয়ে উঠছে না।’
মিথিলা এখন এমন ধরনের কনটেন্টের সঙ্গে যুক্ত হতে চান, যেখানে অভিনয় করার সুযোগ থাকবে। নিজেকে ভেঙে নতুন চরিত্রে থিতু হওয়ার চ্যালেঞ্জটা নিতে চান। মিথিলা বলেন, ‘টেলিভিশন নাটকে অভিনয় করার সময় একই ধরনের চরিত্র করেছি অনেকবার। পাশের বাসার মেয়ে টাইপ চরিত্র, প্রেমের গল্পের নায়িকা। কিন্তু ওটিটি ও সিনেমায় আসার পর সব সময় চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এই সিদ্ধান্তটা আসলে নিজের জন্যই নেওয়া।’
কাজলরেখা সিনেমা ও অ্যালেন স্বপন ওয়েব সিরিজের উদাহরণ টেনে মিথিলা বললেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে বিভিন্ন চরিত্রে দেখতে চাই। সেই চাওয়া থেকেই কাজলরেখা সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেছি। প্রথমে আমিও হয়তো ভাবিনি, চরিত্রটি করতে পারব। কিন্তু শিল্পীর জায়গা থেকে চিন্তা করেছি, এটা করা উচিত। মাই শেলফ অ্যালেন স্বপনের শায়লা চরিত্রটি দেখার পর অনেকে বলেছে, তাঁরা নাকি ভাবেননি আমি এমন চরিত্র ফুটিয়ে তুলতে পারব।’
মিথিলা জানালেন, নতুন সিরিজ ও সিনেমা নিয়ে আলাপ হচ্ছে। শিগগিরই তাঁকে দেখা যাবে নতুন কাজে। মিথিলা বলেন, ‘দেশে বড় একটা পরিবর্তন এসেছে। সব মিলিয়ে গত দুই-তিন মাস কাজ নিয়ে কেউ হয়তো ভাবছিল না। দেশে যখন বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে, সবাই তখন সেটা নিয়েই ভাবে। এখন আবার সিনেমা-সিরিজ নিয়ে ভাবনা শুরু হয়েছে। কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে এরই মধ্যে। নতুন বছর নিয়ে সবার মতো আমারও অনেক প্রত্যাশা।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৮ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে