
সিঙ্গাপুরে ড্যান্স থিয়েটারবিষয়ক মাস্টারক্লাস পরিচালনার জন্য সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজে ভিজিটিং ফেলো হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, নির্দেশক ও তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। ১২ ও ১৩ আগস্ট সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজে মাস্টারক্লাসটি পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত।
ড্যান্স থিয়েটার নির্মাণে পূজা সেনগুপ্তর নিজস্ব নির্মাণ কৌশলের তত্ত্বীয় ও ব্যবহারিক প্রয়োগবিষয়ক এই মাস্টারক্লাসে অংশ নেবেন সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজের নৃত্য বিভাগের স্নাতকোত্তর ক্লাসের শিক্ষার্থীরা।
পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ‘ওয়াটারনেস’, ‘অনামিকা সাগরকন্যা’, ‘নন্দিনী’, ‘হোচিমিন’, ‘অদম্য’, ‘ধরা তরু কাব্য’, ‘অরণ্যা’, ‘রেজুলিউশন’ অন্যতম। নাচ নিয়ে তিনি ভ্রমণ করেছেন বিশ্বের অনেক দেশে, নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের হয়ে।
২০১৯ সালে কাজের স্বীকৃতিস্বরূপ প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেসকোর সদস্যপদ লাভ করেন। সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তোলার মাধ্যমে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে সম্মানজনক উদ্যোক্তা পুরস্কার ‘নুরুল কাদের সম্মাননা’ লাভ করেন পূজা। এ ছাড়া ২০২২ সালে হোচিমিন প্রযোজনার জন্য পূজা সেনগুপ্তকে ফ্রেন্ডশিপ মেডেল দেন ভিয়েতনামের রাষ্ট্রপতি।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৭ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৮ ঘণ্টা আগে