২০১৭ সালে প্রচারে এসেছিল ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। প্রথম সিজনেই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকটি। এরপর একে একে মুক্তি পেয়েছে এই কমেডি ড্রামা সিরিজের চারটি সিজন। প্রতিটি সিজনেই দর্শকমহলে সাড়া ফেলে ধারাবাহিকটি। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ব্যাচেলর পয়েন্ট সিজন ৪। এই ধারাবাহিকটি দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি, সেই সঙ্গে পাশা, হাবু, কাবিলা, শুভ, রিয়া, নাবিলা, রোকেয়া, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলোও দাগ কেটেছে দর্শকের মনে। কিন্তু সিজনে ৪ প্রচারের পর দীর্ঘ বিরতির কারণে নানা সময়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্মাতা অমিকে। কবে আসবে সিজন ৫, জানতে চাইলে সদুত্তর দেননি নির্মাতা।
এবার জানা গেল নতুন খবর। তৈরি হচ্ছে ব্যাচেলর পয়েন্টর নতুন সিজন। আগামী বছরেই প্রচারে আসতে পারে ধরাবাহিকটির সিজন ৫। আবারও পর্দায় হাজির হচ্ছেন পাশা-হাবু-কাবিলারা— গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নির্মাতা অমি। তিনি জানিয়েছেন, দর্শক যেটা বেশি চায় সেটাই বানাবেন তিনি। অমির কথায়, ব্যাচেলর পয়েন্টের নতুন সিজেনের বিষয়টি এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
এ প্রসঙ্গে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। তবে, দর্শকেরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ অমি জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী বছরেই আবার পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প।
ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, সুমন পাটোয়ারী, পাভেল, শিমুল, আশুতোষ সুজন প্রমুখ।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময় নানা আয়োজনে কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশ ও এ দেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি। এ দেশের মানুষও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বারবার। কবীর সুমন যতবার বাংলাদেশে গান শোনাতে এসেছেন, প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছে এ দেশের
৪১ মিনিট আগে
ফেরদৌস ওয়াহিদ, হুমায়রা বশির, জুলি, পথিক নবী, রেজা আলী—তাঁদের সংগীতশিল্পী হিসেবেই চেনে সবাই। এবার তাঁরা একসঙ্গে হাজির হচ্ছেন অভিনয়শিল্পী হয়ে। তাঁদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ড্রামা ‘ডিজিটাল নবাব’। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম।
১ ঘণ্টা আগে
গত রোববার রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম আসর। এবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জাভিয়ের কালভো এবং জাভিয়ের আমব্রোসির স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’। ২০১১ সালের পর ইংরেজি ভাষার বাইরে প্রথম চলচ্চিত্র হিসেবে পিপলস চয়েস
১ ঘণ্টা আগে
মূকাভিনয়শিল্পকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ফরাসি শিল্পী মার্সেল মার্সো। বিশ্বজুড়ে মাস্টার অব মাইম হিসেবে আখ্যায়িত করা হয় তাঁকে। আজ মার্সেল মার্সোর ১৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকের দল স্বপ্নদল আয়োজন করেছে মূকনাট্য ‘ম্যাকবেথ’
১ ঘণ্টা আগে