
কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে। শুধু তা-ই নয়, এবারের ছবিতে থাকছে বিশেষ চমকও।
পরিচালক রোহিত শেঠির জন্মদিন আজ শনিবার। এ দিনটিই তিনি বেছে নিয়েছেন ‘গোলমাল-৫’-এর ঘোষণার জন্য। ইনস্টাগ্রামে নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘২০ বছর আগে প্রথম গোলমাল মুক্তি পেয়েছিল। এই সিনেমা আমার জীবন বদলে দিয়েছে। দর্শক, পুরো কৃতিত্ব আপনাদের। গত ২০ বছরে আমরা আপনাদের বিনোদিত করেছি, এবং হ্যাঁ, কখনো কখনো হতাশও করেছি। তবে আমরা সব সময়ই আমাদের কাজের ব্যাপারে সৎ থেকেছি।’ পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমরা আবারও আপনাদের বিনোদিত করতে গোলমাল ৫-এর কাজ শুরু করছি।’
ইনস্টাগ্রামে করা ওই পোস্টে রোহিত শেঠি একটি প্রোমো ভিডিও যুক্ত করেছে। এতে গোলমালে সারমান জোশির প্রত্যাবর্তন উদ্যাপন করতে দেখা যায় অজয় দেভগান, আরশাদ ওয়ারসি, শ্রেয়াশ তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুরকে। ভিডির শেষদিকের দৃশ্যপটে হঠাৎ টেকো মাথায় কালো কুর্তা-পায়জামা পরে সানগ্লাস চোখে হাজির হন অক্ষয় কুমার। তাঁকে দেখে অবাক হয়ে যান অন্যরা। তাঁকে দেখে অজয় দেবগানকে বলতে শোনা যায়, ‘কোই ভি ফ্র্যাঞ্চাইজি নেহি ছোড়তা (কোনো ফ্র্যাঞ্চাইজিই ছাড়ে না)!’
গোলমাল-৫-এ যোগ দেওয়া প্রসঙ্গে অক্ষয় কুমারও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আজ। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন রোহিত শেঠি। আপনার জন্মদিনে পাগলামি আরও বড় আর উচ্চকিত হয়েছে। পাগলাটে গোলমাল-৫-এ যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। চলুন, গোলমাল শুরু করা যাক!’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৪ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৫ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে