
গত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
মৃত্যুহীন প্রাণ একটি ধূসর ব্যঙ্গাত্মক একাঙ্ক নাটক। উৎপল দত্তের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

এই নাটকে শ্রমজীবী মানুষের দাবি-আন্দোলনের পাশাপাশি রাষ্ট্রীয় ও প্রশাসনিক নিপীড়নের চিত্র ফুটে উঠেছে। ন্যায়বিচার, মানবাধিকার ও প্রতিরোধের প্রশ্নে রচিত এই নাটকের কাহিনিতে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে।
বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শান্তনু, মাসুম, সারওয়ার, বিপন্ন, শমিত, লাবণ্য, টুটুল, আলামিন, আয়েশা প্রমুখ। কারিগরি নির্দেশনায় আছেন আসিফ মুনীর। নাটকের সংগীত সংযোজন করেছেন সংগীতশিল্পী রাশেদুল হক, আর আলোকসজ্জার দায়িত্বে আছেন হাসান মাহমুদ।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটিও উপভোগ করেন আফরান নিশো। বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনায় দেখা গেছে তাঁকে। এবার আনন্দমেলার সঞ্চালনার দায়িত্বও তুলে নিলেন কাঁধে। কোরবানির ঈদ উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’।
৮ ঘণ্টা আগে
ঈদে আসছে নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টের প্রথম পর্বে অতিথি হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গত রোববার রাতে শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ পডকাস্টের উদ্বোধন ঘোষণা করে ছুটি কক্সবাজার নামের প্রতিষ্ঠান।
৮ ঘণ্টা আগে
জমে উঠেছে কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনের এই উৎসবের প্রথম ছয় দিন পার হলো রোববার। মাঝপথে এসে কানের অফিশিয়াল রিপোর্ট বলছে, ২০২৬ সালের এই ৭৯তম আসরটি দর্শক সমাগম, টিকিট বিক্রি এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিক থেকে গত বছরের সব রেকর্ড ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
৮ ঘণ্টা আগে
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর এক অন্ধভক্তের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘লাভ ৯৬’ নামের সিনেমা। নব্বইয়ের দশকের আবেগ আর প্রেমের গল্পের পাশাপাশি সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতির গল্প উঠে এসেছে সিনেমায়।
৮ ঘণ্টা আগে