
ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কনটেন্ট বানিয়েছে এয়ারটেল। দৈনন্দিন জীবনের কাছের গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোম নট কামিং’। পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।
ঈদ মানেই শহর থেকে গ্রামের বাড়ির পথে মানুষের ঢল। তবে নতুন প্রজন্মের কাছে বাড়ি কি শুধুই একটি স্থান, নাকি এটি এক আবেগঘন সম্পর্কের নাম? এই প্রশ্নকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এবারের ঈদের গল্প হোম নট কামিং। এতে মা-বাবা, পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি বন্ধুদের সম্পর্ক ও অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে।
সাড়ে তিন মিনিটের এই শর্টফিল্মে দেখা যায়, আজিম মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে চায় না। তার ইচ্ছা, শহরেই বন্ধুদের নিয়ে ঈদ উদ্যাপন করবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গ্রামে গেলেও তার মন পড়ে থাকে শহরে বন্ধুদের কাছে। সোশ্যাল মিডিয়ায় গ্রামের নানা মুহূর্তের ছবি পোস্ট করতে থাকে সে। এসব দেখে আজিমের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে আসে তার বন্ধুরা।
হোম নট কামিং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আজিম চরিত্রে অভিনয় করেছেন মিরাজ হাসান রায়হান। আরও আছেন অর্পিতা পাল, মাহাদি রহমান, হৃদমিলা রহমান, মশিউর সিয়াম, মাঈনুল ইসলাম শুভ, মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্রসহ অনেকে। ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব ও টিকটকে প্রকাশ পেয়েছে শর্টফিল্মটি।
নির্মাতা জাহিদ প্রীতম বলেন, ‘ঈদ নিয়ে এই শর্টফিল্মের কাজ ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দদায়ক। কাজের সময় মনে হয়েছে, যেন আমরাও আবার সেই কৈশোরে ফিরে গিয়েছি। অভিনয়শিল্পীদের মধ্যেও বাস্তবেই বন্ধুত্ব তৈরি হয়েছিল; যার কারণে মনে হয়েছে, আমরা অভিনয় দেখছি না, বরং সত্যিকারের বন্ধুত্বের কোনো মুহূর্ত উপভোগ করছি।’

গত বছর কাজল আরেফিন অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে নাগরিক টেলিভিশন প্রচার করবে ২৮টি সিনেমা। চ্যানেলটির ৭ দিনব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, বেলা ২টা, বিকেল ৫টায় দেখা যাবে সিনেমাগুলো।
৫ ঘণ্টা আগে
গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।
৮ ঘণ্টা আগে
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।
১১ ঘণ্টা আগে