
আজ বৃহস্পতিবার প্রকাশ হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার রেজাল্ট। গত কয়েক বছরের তুলনায় এবার গড় পাসের হার কম। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যেসব শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়েছে, তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন ছোটপর্দার দুই অভিনেতা খায়রুল বাসার ও ফারহান আহমেদ জোভান।
রেজাল্ট খারাপ করা শিক্ষার্থীদের খায়রুল বাসার পরামর্শ দিলেন মন খারাপ না করে নতুন করে শুরু করার। ফেসবুকে খায়রুল বাসার লেখেন, ‘রেজাল্ট খুব বাজে হয়েছে বা ফেল করেছেন বলে মন খারাপ করবেন না। বরং খুব বেশি খুশি হয়ে এক-দুদিন রেস্ট নিয়ে নতুন করে দুর্দান্ত শুরু করুন। রেজাল্ট খারাপ হওয়ার চেয়েও খুব খারাপ কিছু হয় জীবনে। শুকরিয়া, আল্লাহ আপনাদের সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন।’
মন থেকে পরিশ্রম করলে আগামী দিনে রেজাল্ট ভালো হবে জানিয়ে খায়রুল বাসার লেখেন, ‘রেজাল্ট আর এই কাজ ওই কাজ এসব জীবনের কিছু উপলক্ষ মাত্র, সময়ের সঙ্গে আগে বা পরে আসবে, এই যা! মন থেকে চাইবেন, পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ আগামী দিন সুস্থ সুন্দর মনের সঙ্গে রেজাল্টও সুন্দর হবে।’
ছোটপর্দার আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভান এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন। ফেসবুকে এই অভিনেতা লেখেন, ‘রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা। কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা।’

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৮ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৯ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
১১ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
১২ ঘণ্টা আগে