
বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের জন্য তৈরি হচ্ছে নতুন অনুষ্ঠান ‘চেনামুখ’। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় থাকছেন আসাদ কাজল। প্রথিতযশা খ্যাতিমান ব্যক্তিদের নিয়ে আলাপচারিতা আর স্মৃতিচারণামূলক অনুষ্ঠান চেনামুখ। অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হবে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। অতিথি থাকবেন একজন স্বনামখ্যাত ব্যক্তিত্ব। বলবেন তাঁর সাফল্যের কথা, জীবনের কথা। এরই মধ্যে অনুষ্ঠানটির প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের অতিথি ছিলেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। শিগগির অনুষ্ঠানের প্রচার শুরু হবে বলে জানিয়েছেন উপস্থাপক আসাদ কাজল।
অনুষ্ঠানটি প্রসঙ্গে আসাদ কাজল বলেন, ‘পাঁচ বছর ধরে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজে কবিবাড়ি নামের একটি অনুষ্ঠান প্রতিবছর ভাষার মাসজুড়ে গ্রন্থনা ও উপস্থাপনা করছি। ওই অনুষ্ঠানেও সুধীজনেরা উপস্থিত থাকেন। এবার বিটিভির দর্শকদের জন্য সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠান করার পরিকল্পনা সাজিয়েছি। অনেক দিনের পরিকল্পনা, মেধা ও পরিশ্রম দিয়ে দাঁড় করিয়েছি চেনামুখ। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে তারকাবহুল অনুষ্ঠান হবে এটি। আমার বিশ্বাস, দর্শকদের ভালো লাগবে।’
চেনামুখ অনুষ্ঠানের অন্য পর্বগুলোয় অতিথি হিসেবে থাকার কথা রয়েছে উপদেষ্টা ফরিদা আখতার, ড. শারমিন মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, কবি হাসান হাফিজ, অভিনেতা আফজাল হোসেন, সাংবাদিক শফিক রেহমান, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, বেবী নাজনীন প্রমুখ।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১২ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১২ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৩ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৩ ঘণ্টা আগে