রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন বিবি রাসেল এবং নাট্যকলা বিভাগে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন বিবি রাসেল বলেন, ‘ফ্যাশনের সঠিক ও বাস্তবভিত্তিক জ্ঞান ও শিক্ষা এখন সময়ের দাবি। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের কোর্সগুলো এমনভাবে সাজানো হবে যেন একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে পারে। সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান বলেন, ‘সৃষ্টিই আসলে মানুষকে বাঁচিয়ে রাখে, সৃজনশীলতাই সভ্যতাকে বাঁচিয়ে রাখে। আমরা যারা নাট্যকলার চর্চা করি তারা আসলে ভীষণ রকমের সৃজনশীলতার মধ্য দিয়ে যাই। আমার খুব সৌভাগ্য সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের তথা নাট্যকলা বিভাগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। বাংলাদেশের নাট্যচর্চা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক, নতুনভাবে বিকশিত হোক আমার এই আকাঙ্ক্ষা রইলো।
এছাড়া রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যুক্ত আছেন দেশবরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেত্রী শম্পা রেজা, নন্দিত নৃত্যশিল্পী লায়লা হাসান, শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা প্রমুখ।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ভিন্নধারার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি আমাদের পাথেয়। বর্তমানে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ফ্যাশন ডিজাইন ও বিবিএ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ওটিটি কনটেন্টে প্রথম কাজ করেন ‘যদি কিন্তু তবুও’ নামের ওয়েব ফিল্মে। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল ফারিয়া অভিনীত ‘পাতালঘর’। তবে সিনেমাটিতে ফারিয়া অভিনয় করেছিলেন বড় পর্দার সিনেমা হিসেবে।
১৪ ঘণ্টা আগে
বিজ্ঞাপনচিত্রের পরিচিত মুখ আদনান আল রাজীবকে নাটক নির্মাণেও পাওয়া গেছে। বানিয়েছেন ওটিটি কনটেন্ট। তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে কান চলচ্চিত্র উৎসবে।
১৪ ঘণ্টা আগে
মার্শাল আর্টস ও ফুটবলের সংমিশ্রণে তৈরি স্পোর্টস-কমেডি ‘শাওলিন সকার’ বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। ২০০১ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় দেখানো হয়েছিল একদল শাওলিন সন্ন্যাসীর ফুটবল বিশ্বজয়ের গল্প। হংকংয়ের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা স্টিফেন চৌ সিনেমাটি পরিচালনা করেন এবং অভিনয় করেন প্রধান চরিত্রে।
১৪ ঘণ্টা আগে
হলিউড তারকা বেন অ্যাফ্লেকের এআই স্টার্টআপ ‘ইন্টারপজিটিভ’ বিপুল মূল্যে কিনে নিয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি ফেডারেল ফাইলিংয়ে প্রকাশ পেয়েছে, এই চুক্তির জন্য নেটফ্লিক্স নগদ ৫৮৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।
১৪ ঘণ্টা আগে