পঞ্চাশোর্ধ্ব দুজন মানুষের প্রণয়। এরপর বিয়ে করতে এক উকিলের চেম্বারে গিয়ে ঘটে কিছু বিপত্তি। এমন সম্পর্ক নিয়ে সামাজিক বিপত্তির গল্পই উঠে এসেছে ‘ঊনষাট বসন্ত’–এ।
বেঁচে থাকতে বিশ্বস্ত হাতের প্রয়োজন। প্রয়োজন হয় যত্নের। প্রেম না থাকলে মানুষের বেঁচে থাকা অর্থহীন। জীবনকে অর্থপূর্ণ করতে ‘ঊনষাট বসন্ত’ গল্পের মধ্য দিয়ে সমাজকে অন্যরকম ভালোবাসার একটি বার্তা দিতে চেয়েছেন নির্মাতা।
গত ৪ নভেম্বর উত্তরা ও এর আশপাশের এলাকায় এই নাটকের শুটিং হয়। বুলবুল মাসউদের রচনা ও শাব্দিক শাহীন পরিচালনায় এতে অভিনয় করেছেন গুণী অভিনেতা মামুনুর রশীদ, ডলি জহুর ও সুজন হাবিবসহ আরও অনেকে।
নির্মাতা শাব্দিক শাহীন বলেন, ‘আমি সব সময়ই গতানুগতিক গল্পের বাইরে গল্প বলার চেষ্টা করি। ট্রেন্ড, ভিউ কিংবা হিটের পরিকল্পনা নিয়ে আমি গল্প বানাই না। এই গল্পের মাধ্যমে আমি সমাজে ভালোবাসার নতুন এক গল্প বলতে চেয়েছি। আশা করি, ঊনষাট বসন্ত গল্পটি সবার ভালো লাগবে।’
নির্মাতা শাব্দিক শাহীন এর আগে মায়ার জালে, মেঘলা দিনের কাব্য, হলুদ শহরের প্রেম, লতিফ দপ্তরিসহ আরও বেশ কিছু টেলিভিশন নাটক নির্মাণ করেছেন। দর্শকদের মধ্যেও বেশ কদর পেয়েছে সেগুলো।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৪ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৪ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে