আজ ঈদের সপ্তম দিন রাত ১১টায় এনটিভিতে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, বৈদ্যনাথ সাহা রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, এস এইচ সুমন প্রমুখ।গল্পে দেখা যাবে, সমুদ্রের জেলে বিধু আর মালার একমাত্র মেয়ে কিরন। বাপ এখন বেঁচে নেই। মালা তার মেয়েকে স্কুলে পড়িয়েছে। কিরন দেখতে একটু আলাদা। কিরনের সঙ্গে উমন নামের একটা ছেলের খুব ভাব আছে। উমন কাজ করে স্থানীয় এক আড়তে।
উমন একদিন একটা অদ্ভূত খবর নিয়ে আসে। ঢাকা থেকে কারা যেনো এসেছে কিরনের খোঁজে। তখনই জানা যায় কিরন মালার মেয়ে নয়। অনেক বছর আগে সমূদের পাড়ে কিরনকে খুঁজে পায় নিঃস্তান জেলে দম্পতি। তারপর থেকে কিরন এদের কাছেই বড় হয়। এতো বছর পর কাকতালীয়ভাবে কিরনের আসল বাবা তাদের মেয়ের খোঁজ পান। কিরনকে সঙ্গে নিতে চান। কিরন যেতে চায় না। কিরন রিসোর্টে এসে বাবার কাছ থাকে কয়েকটা দিন। উমন রোজ এসে কিরনের সঙ্গে দেখা করে। বাবা কিরনকে বুঝাতে চেষ্টা করে।
ঢাকায় নিয়ে কলেজে ভর্তি করাবে বলে। কিন্তু কিরনের মন পড়ে থাকে জেলে পল্লিতে।এমন গল্প নিয়েই এগিয়ে চলে ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’ নাটকের গল্প। নাটকটি রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে কক্সবাজারের শুটকি পল্লী সহ বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে