
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই মাস ধরে মাত্র চার থেকে পাঁচ দিন কাজ করছেন, তাহলে কীভাবে নিজেকে অভিনয়শিল্পী ভাববেন?
মৌ শিখা গতকাল তাঁর ফেসবুক প্রোফাইল দেওয়া একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে।’ তিনি বলেছেন, অভিনয় করেই তার সংসার চলে এবং হঠাৎ করে কাজ কমে যাওয়ায় তার জীবন ধারণে সমস্যা হচ্ছে।

নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল কত সহজ সরল ছিল কারও সাতপাঁচে ছিল না কারও সামনে পেছনে ছিল না আহারে মহিলাটার আত্মার শান্তি পাক কিন্তু তাতে কি লাভ হবে আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব আমি জানি না।’
অভিনেত্রী পরিচালক ও প্রযোজকদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, হঠাৎ করে কেন তাঁর কাজ কমে গেল, কেন তাঁকে ডাকা হচ্ছে না এবং কেন মনে করা হচ্ছে না যে তিনি তাঁদের গল্পের চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবেন। মৌ শিখা আরও জানান, ২৫ বছর যাবৎ মিডিয়ায় থাকলেও তাঁর পারিশ্রমিক খুব একটা বাড়ানো হয়নি।

সহকর্মীদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আকুতি জানিয়ে মৌ শিখা বলেন, ‘তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না আমাকে মনে করারও কোন দরকার নেই।’ তিনি আরও যোগ করেন, ‘আপনারা ব্যাপারটা দেখবেন আমার সহকর্মী যারা আছেন তাঁরা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন আল্লাহ সহায় আছে।’
আরও খবর পড়ুন:

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
২ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
২ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে