
গত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের। চলতি বছরের শুরুতে এক মাসের সফরে অস্ট্রেলিয়ায় কনসার্ট করে ফিরেছে ওয়ারফেজ। এবার দুই মাসের সফরে কানাডা যাচ্ছে ব্যান্ডটি।
এমএনসি এন্টারটেইনমেন্টের আয়োজনে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এটা শুধু একটি কনসার্ট নয়; এটা চার দশকের রক ঐতিহ্যের উদ্যাপন। প্রস্তুত থাকুন, কারণ কানাডার মঞ্চে ইতিহাস গড়তে আসছে ওয়ারফেজ।’
আগামী ৬ সেপ্টেম্বর কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে কনসার্ট দিয়ে শুরু হবে ওয়ারফেজের এই সংগীত সফর। এরপর ভ্যাঙ্কুভার (৭ সেপ্টেম্বর), এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর) এবং অটোয়ায় (২৭ সেপ্টেম্বর) গাইবে ওয়ারফেজ। ৩ অক্টোবর উইনিপিগের কনসার্ট দিয়ে শেষ হবে দলটির কানাডা সফর।
অন্যদিকে আর্ক ব্যান্ড আগামী আগস্টের শেষ থেকে পুরো সেপ্টেম্বর মাস কানাডায় থাকবে। সেখানে মাসজুড়ে কনসার্ট করবে দলটি; যার মধ্যে মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫ অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর স্কারবরো, অন্টারিওতে। সেখানে আর্কের পাশাপাশি একই মঞ্চে থাকবে ব্যান্ড শিরোনামহীন।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
১১ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
১ দিন আগে
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের ‘পাতার বাঁশরি’ গানের শুটিং হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সরদারবাড়িতে। গত মাসে গানটি প্রকাশের পর দারুণ প্রশংসিত হয়েছে। কিন্তু এই গানের শুটিংয়ের ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
১ দিন আগে
রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন আর কোনো কাজের খবর পাওয়া যায়নি তাসনিয়া ফারিণের। তাই ভক্তদের প্রতীক্ষার পালা বেড়েছে দিনকে দিন। সোশ্যাল মিডিয়ায় ফারিণ কোনো পোস্ট দিলে সেখানে নতুন কাজের খবর জানতে চান তাঁরা।
১ দিন আগে