
পরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি।
অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে। সাকনিলকের প্রাথমিক অনুমান অনুযায়ী, অষ্টম দিনে ‘সায়ারা’ ১৭ দশমিক ৫ কোটি রুপি নিট আয় করেছে। এতে মোট আয় দাঁড়িয়েছে ১৯০ দশমিক ২৫ কোটি রুপি।
চলচ্চিত্রটি ইতিমধ্যেই আমির খানের ‘সিতারে জমিন পার’ (১৬৪ দশমিক ৭৪ কোটি রুপি), অজয় দেবগনের ‘রেইড ২’ (১৭৩ কোটি রুপি) এবং তারকাবহুল কমেডি ‘হাউসফুল ৫’ (১৮৩ কোটি রুপি)-এর আয়কে ছাড়িয়ে গেছে।
তবে অষ্টম দিনে দর্শক উপস্থিতির হারে সামান্য পতন দেখা গেছে। গড় উপস্থিতি ছিল ২৫ দশমিক ৬ শতাংশ। সকালের এবং দুপুরের শোতে যথাক্রমে ১৩ দশমিক ৬৯ শতাংশ এবং ২৩ দশমিক ৫৮ শতাংশ উপস্থিতি রেকর্ড করা হয়েছে, যেখানে সন্ধ্যা এবং রাতের শোতে উপস্থিতি বেশি ছিল—যথাক্রমে ২৫ দশমিক ৩৯ শতাংশ এবং ৩৯ দশমিক ৭২ শতাংশ।
‘সায়ারা’ এখন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ (১৮৮ কোটি রুপি), ‘ভুল ভুলাইয়া ২’ (১৮৪ কোটি রুপি), ‘বাজিরাও মাস্তানি’ (১৮৪ কোটি রুপি), ‘রইস’ (১৬৪ কোটি রুপি) এবং ‘ব্যাং ব্যাং!’ (১৭৪ কোটি রুপি)-সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল চলচ্চিত্রের আয়কে ছাড়িয়ে গেছে।
এই সিনেমার প্রচারের জন্য অত ঢাকঢোল পেটায়নি যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) এবং মোহিত সুরি। তাঁরা নবাগত আহান পাণ্ডে এবং আনিতকে মিডিয়ার স্পটলাইট থেকে দূরে রেখেছিলেন। এই কৌশল বেশ কাজে দিয়েছে, চলচ্চিত্রটি ঘিরে মানুষের কৌতূহল বেড়েছে।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৩ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৩ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৩ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে