মঞ্চ ও টেলিভিশন নাটকের একসময়ের ব্যস্ত অভিনেত্রী রওশন আরা হোসেন অসুস্থ। তাঁর স্বামী অভিনেতা জামালউদ্দিন হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে ভেন্টিলেশনে আছেন। এই দম্পতির কানাডা প্রবাসী ছেলে তাশফিন হোসেন জানিয়েছেন, রওশন আরা এখন ছেলের বাড়িতে আছেন। তিনি পারকিনসনস রোগে ভুগছেন দুই বছরের বেশি সময় ধরে। রওশন আরা হোসেন চলতে ফিরতে পারেন না, এমনকি ভালো করে কথাও বলতে পারেন না।
অভিনয়শিল্পী রওশন আরা হোসেন ও তাঁর স্বামী অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন। প্রায় পনেরো বছর হলো এই দম্পতি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। কদিন আগে তাঁরা কানাডার ক্যালগিরিতে বেড়াতে গিয়েছেন ছেলে তাশফিন হোসেনের কাছে। সেখানেই গত ১৮ সেপ্টেম্বর বুধবার অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জামালউদ্দিন হোসেন। গত সোমবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে।
জামাল উদ্দিন হোসেন ও রওশন আরা হোসেন একসঙ্গে কাজ করেছেন মঞ্চনাটকে, টিভি নাটকে। কাজের সুবাদেই দুজনের পরিচয়। ১৯৭৫ সালে বিয়ে করে সংসার গড়েন তাঁরা। ১৯৭৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নাগরিক নাট্যাঙ্গনের হয়ে কাজ করেছেন। এরপর ১৯৯৭ সালে তাঁরা গড়ে তোলেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল নামের নাটকের দল।

জোড়া সুখবর দিলেন মৌসুমী হামিদ। দ্বিতীয় বিয়ের সঙ্গে দিলেন মা হওয়ার খবরও। চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সহকর্মীদের চমকে দেন মৌসুমী হামিদ।
৭ ঘণ্টা আগে
বিশ্বসফর শেষে এবার নতুন এক যাত্রা শুরু করলেন পপসংগীত দুনিয়ার সুপারস্টার টেইলর সুইফটের। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসির সঙ্গে।
১১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতভর ভোট গণনা শেষে শনিবার ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
১২ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতভর ভোট গণনা শেষে শনিবার ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
১২ ঘণ্টা আগে