হালের জনপ্রিয় অভিনেত্রী সানজিদা তন্ময়। এই ভালোবাসা দিবসে আছেন দেশ ছেড়ে হাজার মাইল দূরে। তাঁর কাছে ভালোবাসা মানে সাহস, যত্ন ও সম্মান।
২০১১ সালের ‘ভিট চ্যানেল আই’ প্রতিযোগিতায় শীর্ষ সাতে ছিলেন তিনি। এরপর ছোট পর্দার নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। তাঁর অভিনীত সিনেমা ‘বাপজানের বায়োস্কোপ’ ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট আটটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। এরপর ২০১৯ সালে তিনি জর্ডানে চলে যান। সেখানে আছেন স্বামী-সন্তান নিয়ে। ভালোবাসা দিবস নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।
তিনি বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে সাহস। ভালোবাসা মানে যত্ন ও সম্মান। ভালোবাসা মানে আপনার দায়িত্বশীলতার প্রমাণ। আমি মনে করি আপনি যদি কখনো আপনার ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ অনুভব করেন, ভালোবাসার প্রতি আরও যত্নশীল হোন। আরও বেশি এবং বেশি ভালোবাসতে শিখুন।’
ভালোবাসা দিবসে সানজিদা তন্ময় মিস করেন তাঁর বাবা-মাকে। মিস করেন দেশে ভালোবাসা দিবস উদ্যাপন। হাজার মাইল দূরে থাকলেও বিশেষ দিনগুলোতে মন তাঁর ঠিকই পরে থাকে দেশেই।

শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল দ্বৈরথের গল্প নতুন কিছু নয়। তবে গত বছর অপু জানান, অসুস্থ প্রতিযোগিতায় তিনি থাকতে চান না। আবারও ভক্তদের উদ্দেশে একই বার্তা দিলেন অপু।
৫ ঘণ্টা আগে
আবারও মঞ্চে ফিরছে ক্যাফে দ্য ভলতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ৩ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।
৭ ঘণ্টা আগেকয়েক বছরের জল্পনা ও কঠোর গোপনীয়তার পর অবশেষে প্রকাশ পেল রামায়ণ সিনেমার প্রথম ঝলক। রাম চরিত্রে রণবীর কাপুরের কিছু মুহূর্ত প্রকাশ করা হয়েছে প্রায় তিন মিনিটের ভিডিওতে।
৮ ঘণ্টা আগে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’।
১০ ঘণ্টা আগে